নেপালে রেফ্রিজারেটর রফতানি শুরু করলো আরএফএল

২০ আগষ্ট, ২০২০ ১৮:৫২  
নেপালেরেফ্রিজারেটর রফতানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। ভিশন রেফ্রিজারেটরের তিনটি মডেলের প্রথম চালান পাঠানোর মধ্য দিয়ে শুরু হলো ভিশন রেফ্রিজারেটরের বিদেশ যাত্রা। রেফ্রিজারেটরের পর শিগগিরই ভিশনের সিলিং ফ্যান, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্স নেপালে রফতানি শুরু হবে বলে জানিয়েছেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। নজর কাড়া নকশা আর গুণগত মান দিয়ে দেশের মতো নেপালেও ভিশন রেফ্রিজারেটর জনপ্রিয়তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।